
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘১৬ দলীয় ষষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ জানুয়ারি বিকেল তিনটায় এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল ঘোষণা করেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আদলে নতুন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে।দেশের মাঠগুলোর বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে অনেক মাঠই খেলার অনুপযোগী হয়ে পড়েছে। আমরা দেশের সমস্ত খেলার মাঠকে সংস্কার করে আধুনিক ও আন্তর্জাতিক মানের খেলার উপযোগী করে তুলব।
বক্তব্যের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল দেশীয়ভাবে ক্রীড়া সামগ্রী উৎপাদনের পরিকল্পনা। তিনি বলেন, “ফুটবল, ক্রিকেট গিয়ার, ভলিবল, র্যাকেট কিংবা নেট—এসব সরঞ্জামের জন্য আমাদের আমদানির ওপর নির্ভর করতে হয়। আমরা দেশে উন্নতমানের ক্রীড়া সামগ্রী তৈরির ইন্ডাস্ট্রি বা কারখানা গড়ে তুলব। এতে করে খেলোয়াড়রা স্বল্পমূল্যে সরঞ্জাম পাবে এবং দেশের বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।বক্তব্যের শেষে তিনি বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত থেকে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা ও খুলনা জেলা বিএনপির একঝাঁক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন,আবু হোসেন বাবু,জনাব জুলফিকার আলী খান (জুলু): পরিচালক, বিসিবি ও যুগ্ম আহবায়ক, খুলনা জেলা বিএনপি,জনাব মোল্লা খায়রুল ইসলাম, জনাব জি এম কামরুজ্জামান টুকু ও জনাব এনামুল হক সজল: যুগ্ম আহবায়ক, খুলনা জেলা বিএনপি,জনাব শেখ আব্দুর রশিদ ও জনাব মোল্লা রিয়াজুল ইসলাম: সদস্য, খুলনা জেলা বিএনপি,জনাব মোল্যা সাইফুর রহমান ও মোঃ জাবেদ হোসেন মল্লিক: যথাক্রমে আহবায়ক ও সদস্য সচিব, রূপসা উপজেলা বিএনপি,জনাব মোঃ আরিফুর রহমান: আহবায়ক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, খুলনা জেলা,জনাব আতাউর রহমান রনু: আহবায়ক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল,জনাব গোলাম মোস্তফা তুহিন: যুগ্ম আহবায়ক, খুলনা জেলা যুবদল,বাবু বিকাশ মিত্র: সিনিয়র যুগ্ম আহবায়ক, রূপসা উপজেলা বিএনপি।এছাড়াও ঘাটভোগ, টিএসবি ও নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং টুর্নামেন্ট কমিটির আহবায়ক জনাব সেখ মাফতুন আহমেদ (রাজা) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মেরিন ক্যাপ্টেন শেখ আবুল মাছুম। আরও উপস্থিত ছিলেন মা জাহেদা জান্নাত ফাউন্ডেশনের সভাপতি এইচ. এম. মাসুদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন লিঠু, মাঠ পরিচালনা কমিটির আহবায়ক বাসির আহমেদ লালু, এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সৈয়দ মাহামুদ আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলাটি দেখতে কাজদিয়া সরকারি স্কুল মাঠে হাজারো ফুটবল প্রেমী দর্শক সমবেত হন। খেলা শেষে আজিজুল বারী হেলাল চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। আয়োজক সংগঠন ‘শহীদ মনসুর স্মৃতি সংসদ’ টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

