
মোঃ আবু সালেক ভূইয়া :
১৩ জানুয়ারী ২০২৬ ইং রোজ মঙ্গলবার বিকেলে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে স্কুল কলেজের ও মাদ্রাসার শিক্ষার্থীদের ৫৪ তম শীত কালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় আমজাদ হোসেন কলেজের শিক্ষার্থীরা ক্রিকেট খেলায় উত্তীর্ণ হয় ও টঙ্গী শফিউদ্দিন কলেজে নারী শিক্ষার্থীরা যৌথ ভাবে ব্যাডমিন্টন খেলায় উতীর্ণ হয়।
এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য ট্রাষ্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ নাজিম উদ্দীন আহমেদ গাজীপুর সদর উপজেলা সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, আমজাদ হোসেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মিয়া,,আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ খেলা পরিচালনা করেন বিভিন্ন ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদগন।

