
সৌরভ শীল অপু :
খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় আনুমানিক শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ‘বি কোম্পানি’র সদস্য বলে জানা গেছে।
আহত যুবক রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।
জানা যায়, আনুমানিক ১টার সময় উপজেলার কদমতলা বালুর মাঠ বিকুলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত বলে ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ওসি তদন্ত মো. সবুর বলেন, রাত ১ টার দিকে বিকুলকে কয়েকজন দুর্বৃত্ত লক্ষ্য করে কয়েকটি গুলি করে। তার মধ্যে একটি গুলি বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুলির শব্দে স্থানীয়রা বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকুলের বিরুদ্ধে রূপসা থানায় অভিযোগ রয়েছে।

