
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গতকাল বুধবার রাত পনে ৯ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অ়ভিযানিক দল বুধবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা টু সুন্দরগঞ্জগামী রাস্তায় অভিযান পরিচালনা করে একটি ব্যাটারী চালিত মিশুক গাড়ী তল্লাশি করে সিটের পাশে বিশেষ কায়দায় রাখা সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ সহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
গ্রেফতার ২ জন ব্যক্তি হলেন লালমনিরহাট জেলা সদরের ফুলগাছ এলাকার সলিম উদ্দিনের ছেলে সেলিম মিয়া(৪৬), অপরজন হলেন গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের ফারাজি পাড়া গ্রামের মৃত আলম মিয়ার ছেলে আবু তাহের(২৬)।
র্যাব প্রাথমিক ভাবে জানতে পারে, দীর্ঘদিন ধরে ২ জন মাদক কারবারি জেলার বিভিন্ন অজ্ঞাত ব্যক্তিদের কাছে থেকে মাদকদ্রব্য কিনে দেশের বিভিন্ন জায়গায় অপর মাদক ব্যবসায়ীর কাছে বিক্রয় সহ সরবারহ করে আসছে। তারা অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করে আসছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রন আইন-২০১৮ মামলা দায়ের করে জব্দ করা মালামাল সহ তাদের কে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

