
আল হাফিজ-মোল্লাহাট (বাগেরহাট) :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঐতিহ্যবাহী “খালিলুর রহমান ডিগ্রি কলেজ ” এর ২৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দুপুরে কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান। কলেজের অধ্যক্ষ এল এ. জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শেখ মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের নিষ্ঠাবান সেবা ও অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁদের শ্রম ও ত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে পৌঁছেছে। তাঁরা অবসর-পরবর্তী জীবনে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
যে ২৭ জন শিক্ষক – কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে তারা হলেন, সহকারী অধ্যাপক ( পদার্থ বিজ্ঞান) শিবপদ সরকার, সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) অমিত কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) ফনী ভূষণ গাইন, সহকারী অধ্যাপক (জীববিজ্ঞান বিভাগ) প্রতাপ চন্দ্র ঘোষ, সহকারী অধ্যাপক (রসায়ন বিদ্যা বিভাগ) মোঃ আব্রাহাম আলী, সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস বিভাগ) মোঃ মুজিবর রহমান, সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) নিশিকান্ত বাড়ৈ, সরকারি অধ্যাপক (ব্যবস্থাপনা বিভাগ) মাখন লাল দাস, সহকারী অধ্যাপক (সমাজ কল্যাণ বিভাগ) দুলাল চন্দ্র বালা, সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) মুকুলেশ ঢালী, সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ বিভাগ) কামরুল আলম, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা বিভাগ) এস এম শামীম হাসান, প্রভাষক (অর্থনীতি বিভাগ) দীপ্তি বিশ্বাস, সহকারী অধ্যাপক (দর্শন বিভাগ) রবীন্দ্রনাথ শিকদার, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান বিভাগ) দীপকচন্দ্র বালা, সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস বিভাগ) মুননুন নাহার, সহকারী অধ্যাপক (সংস্কৃতি বিভাগ) শেখ হেকমত আলী, প্রভাষক (সংস্কৃতি বিভাগ) বিমল কৃষ্ণ আচার্য্য, প্রদর্শক (জীববিজ্ঞান বিভাগ) গোকুলচন্দ্র চাকলাদার, ক্রীড়া শিক্ষক বিজন কুমার পোদ্দার, গ্রন্থাগারিক ঘোষ সনৎ কুমার, প্রদর্শক (পদার্থবিজ্ঞান) একরামুল করিম, হিসাব রক্ষক কে এম তোজাম্মেল হোসেন, অফিস সহায়ক মোঃ নওয়াব আলী মিয়া, অফিস সহায়ক এনামুল হক গাজী, অফিস সহায়ক মোঃ আবুল হাসান ও নৈশ প্রহরী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত খাকি।

