
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার উদ্যোগেই মাদরাসার এয়াতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর বড় ঘাট এলাকার কাসেমুল উলুম নুরানী মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।এ সময় শীতার্তদের এয়াতীম শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক গাইবান্ধার সভানেত্রী ইসরাত জাহান বীথি।
জানা যায়, শীতের তীব্রতা একটু বেশি হওয়ায় অসহায় এতিম শিশুদের কিছুটা স্বস্তি দিতে পুনাক এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। পুনাক সভানেত্রী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সদর উপজেলার চকমামরোজপুর বড় ঘাট এলাকার কাসেমুল উলুম নুরানী মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে অর্ধ- শতাধিক শীতবস্ত্র (শুয়েটার) বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে এয়াতীমখানার শিশু ও শিক্ষকরা খুশি হয়ে সাধুবাদ জানাচ্ছেন পুনাককে।
কাসেমুল উলুম নুরানী মাদরাসা ও এতিমখানার এয়াতীম শিশু জাবেদ বলেন, খুব ঠান্ডা বাতাস লাগে, কাপড় পেয়ে খুব উপকার হল। গরম কাপড় দেওয়ার জন্য পুনাককে অনেক ধন্যবাদ।
পুনাক গাইবান্ধার সভানেত্রী ইসরাত জাহান বলেন, অসহায় এয়াতীম শিশুদের কথা চিন্তা করেই সামান্য আয়োজন।পুরো শীতেই এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া এতিমখানার সাধারণ সম্পাদক সরকার মো. শহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক গাইবান্ধার সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তারসহ সংগঠনের সদস্যবৃন্দরা।বিতরণে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ও গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্স সদস্যরা।

