
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনার ৬টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। খুলনা জেলা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে টানা চার দিনের যাচাই-বাছাই শেষে মোট ৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এক নজরে আসনভিত্তিক পরিসংখ্যান:
**নির্বাচনী এলাকা খুলনা–১, মোট প্রার্থী- ১৩, বৈধ প্রার্থী- ১০, বাতিল প্রার্থী- ০৩
**নির্বাচনী এলাকা খুলনা–২, মোট প্রার্থী- ০৪, বৈধ প্রার্থী- ০৪, বাতিল প্রার্থী- ০০
**নির্বাচনী এলাকা খুলনা–৩, মোট প্রার্থী- ১২, বৈধ প্রার্থী- ০৯, বাতিল প্রার্থী- ০৩
**নির্বাচনী এলাকা খুলনা–৪, মোট প্রার্থী- ০৫, বৈধ প্রার্থী- ০৪, বাতিল প্রার্থী- ০১
**নির্বাচনী এলাকা খুলনা–৫, মোট প্রার্থী- ০৬, বৈধ প্রার্থী- ০৪, বাতিল প্রার্থী- ০২
**নির্বাচনী এলাকা খুলনা–৬, মোট প্রার্থী- ০৬, বৈধ প্রার্থী- ০৪, বাতিল প্রার্থী- ০২
**সর্বমোট প্রার্থী-৪৬, বৈধ প্রার্থী- ৩৫, বাতিল প্রার্থী- ১১
আসনভিত্তিক বিস্তারিত তালিকা:
*খুলনা-১
বৈধ প্রার্থী (১০ জন):
আমির এজাজ খান (বিএনপি),মো. আবু সাঈদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কৃষ্ণ নন্দী (জামায়াতে ইসলামী), ফিরোজুল ইসলাম (খেলাফত মজলিস), প্রসেনজিৎ দত্ত (জেএসডি), প্রবীর গোপাল রায় (বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টি),সুব্রত মন্ডল (বাংলাদেশ সম অধিকার পরিষদ),কিশোর কুমার রায় (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি),সুনীল শুভ রায় (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট),মো. জাহাঙ্গীর হোসেন (জাতীয় পার্টি)
বাতিল প্রার্থী (৩ জন): জিএম রোকনুজ্জামান (গণঅধিকার পরিষদ), গোবিন্দ হালদার (স্বতন্ত্র), অচিন্ত্য কুমার মণ্ডল (স্বতন্ত্র)।
*খুলনা-২
বৈধ প্রার্থী (৪ জন):
নজরুল ইসলাম মঞ্জু (বিএনপি),শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (জামায়াতে ইসলামী),মুফতি আমানুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ),মো. শহিদুল ইসলাম (খেলাফত মজলিস),এই আসনে কারো মনোনয়ন বাতিল হয়নি।
*খুলনা-৩
বৈধ প্রার্থী (৯ জন):
মো রকিবুল ইসলাম (বিএনপি),মো. আ. আউয়াল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ,মোহাম্মদ মাহফুজুর রহমান (জামায়াতে ইসলামী),মো. মুরাদ খান লিটন (স্বতন্ত্র),মঈন মোহাম্মদ মায়াজ (স্বতন্ত্র),জনার্দন দত্ত (বাসদ),এফ. এম. হারুন অর রশিদ (খেলাফত মজলিস),শেখ আরমান হোসেন (এনডিএম),মো. আব্দুল্লাহ আল মামুন (জাতীয় পার্টি)
বাতিল প্রার্থী (৩ জন): আব্দুল রউফ মোল্লা, মো. আবুল হাসনাত সিদ্দিক ও এস. এম. আরিফুর রহমান মিঠু (সবাই স্বতন্ত্র)।
*খুলনা-৪
বৈধ প্রার্থী (৪ জন):
এস. কে. আজিজুল বারী (বিএনপি),ইউনুস আহম্মেদ শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ),এস. এম. সাখাওয়াত হোসাইন (খেলাফত মজলিস),মো. কবিরুল ইসলাম (জামায়াতে ইসলামী)
বাতিল প্রার্থী (১ জন): এস. এম. আজমল হোসেন (স্বতন্ত্র)।
*খুলনা-৫
বৈধ প্রার্থী (৪ জন):
মোহাম্মদ আলী আসগার (বিএনপি),চিত্ত রঞ্জন গোলদার (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি),মিয়া গোলাম পরওয়ার (জামায়াতে ইসলামী),মো. আব্দুল কাইয়ুম জমাদার (খেলাফত মজলিস)
বাতিল প্রার্থী (২ জন): শামীম আরা পারভীন (জাতীয় পার্টি), শেখ মুজিবুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
*খুলনা-৬
বৈধ প্রার্থী (৪ জন):
এস. এম. মনিরুল হাসান বাপ্পী (বিএনপি),মো. আবুল কালাম আজাদ (জামায়াতে ইসলামী),মো. আছাদুল্লাহ ফকির (ইসলামী আন্দোলন বাংলাদেশ),প্রশান্ত কুমার মণ্ডল (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)
বাতিল প্রার্থী (২ জন): মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর (জাতীয় পার্টি), মো. আছাদুল বিশ্বাস (স্বতন্ত্র)।

