
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, “পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। শুধু পুলিশের পক্ষে একা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
৩ জানুয়ারি সকালে রূপসা থানা প্রাঙ্গণে আয়োজিত এক ‘সুধী সমাবেশ ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সহিংসতা ও গুজবে কঠোর হুঁশিয়ারি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এসপি মাহবুবুর রহমান স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার। যদি কেউ নাশকতার চেষ্টা করে, তবে কোনো ছাড় দেওয়া হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।” এছাড়া গুজব বা উসকানিতে কান না দিতে এবং সামাজিক অপরাধ দমনে এলাকাবাসীকে দ্রুত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
উপস্থিত অতিথিবৃন্দ ও আলোচক রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
এস এম আল বেরুনি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), খুলনা।
সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল)।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান।
রাজনৈতিক ও সুশীল সমাজের সংহতি সভায় পুলিশের এই উদ্যোগে সংহতি জানিয়ে এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন:
জিএম কামরুজ্জামান টুকু (যুগ্ম আহবায়ক, খুলনা জেলা বিএনপি), মোল্যা সাইফুর রহমান (আহবায়ক, রূপসা উপজেলা বিএনপি), মাওঃ লবিবুল ইসলাম (আমির, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী)।
মোঃ আছাফুর রহমান (ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান), বিকাশ মিত্র (সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি), অজিত সরকার (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কাজদিয়া সরকারি কলেজ)।
বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ: মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, রবিউল ইসলাম রবি, মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ জাহাঙ্গীর ফকির, অধ্যাপক আসাদুজ্জামান, ফ. ম. মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম তারেক প্রমুখ।
ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ: আনোয়ারুল ইসলাম মোল্যা ও মহিউদ্দিন শেখ (বাস-মিনিবাস মালিক সমিতি), বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, ফ ম আইয়ুব আলী (ভারপ্রাপ্ত সভাপতি, রূপসা রিপোর্টার্স ক্লাব), আরাফাত হোসাইন ও নাজমুল হুসাইন (বাগমারা বাজার বণিক সমিতি)।
প্রশাসনের উপস্থিতি এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রূপসা থানার এসআই আশরাফুল আলম, নাজমুল হুদা, লাইজু আক্তার, আঃ সাত্তার, ইমরান খান, প্রদীপ সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ছাত্র প্রতিনিধি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদক, কিশোর গ্যাং এবং চুরি-ডাকাতি রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।

