
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন ও ১০ জনের অধিক যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) ভোরে গাইবান্ধা -পলাশবাড়ী সড়কের ঠুটিয়া পুকুরের পুর্বে গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে গাইবান্ধা -পলাশবাড়ী মহাসড়কের ঠুটিয়া পুকুর বাজারের পুর্বে দোকান ঘর গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক মেট্রো-উ ১৪-৩৫৪৮ এর চলমান গাড়ীর সাথে পিছন থেকে ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী কাজি পরিবহন যাহার নাম্বার ঢাকা মেট্রো-ভ ১২-১৬৩৬ এ বাসগাড়িটি ট্রাকটি ওভারটেক করার সময় পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলে বাসের হেলপার ও যাত্রী সহ ২ জন নিহত হয়। এ ঘটনায় ১০ জনের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দাবী করেন আহতদের মধ্যে নিহতের সংখ্যা বৃদ্ধি হতে পারে।
এ দুর্ঘটনায় নিহত দুইটি মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাসটি পলাশবাড়ী থানায় নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

