
মোঃ গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনার রূপসা উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রূপসা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে সহকারী কমিশনারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ক্লাবের নেতৃবৃন্দ সহকারী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং রূপসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় সহকারী কমিশনার ভূমি সেবাকে স্বচ্ছ ও জনবান্ধব করার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন:
রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আইয়ুব আলী (রুপসা প্রতিনিধি, দৈনিক প্রবর্তন ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ)।
সিনিয়র সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন (খুলনা জেলা প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার)।
সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ উদ্দিন (রুপসা প্রতিনিধি, দক্ষিণ অঞ্চল ও খুলনা বিভাগীয় প্রতিনিধি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ)।
মোঃ গোলাম রব্বানী (স্টাফ রিপোর্টার, দৈনিক জনজাগরণ)।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রূপসা উপজেলার ভূমি সংক্রান্ত সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় রূপসা রিপোর্টার্স ক্লাব সবসময় প্রশাসনের পাশে থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সরকারি কাজে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

