
র, ই জাকির :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইসলামী ঐক্য মহাজোট।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতি একজন মহামানবীকে হারিয়েছেন।
ইসলামী ঐক্য মহাজোট গভীর শোক ও দুঃখের সঙ্গে জানান যে, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় রাজনীতিতে একটি বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। তিঁনি বাংলাদেশে নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রগতির গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসের পাতায় স্মরণীয় থাকবে।
শোকাহত পরিবারে পাশে থাকার অঙ্গীকারে
হাজী মো: এবিএম জহিরুল আমিন।
সদস্য সচিব
ইসলামী ঐক্য মহাজোট।
বার্তা প্রেরক
র.ই.জাকির
মিডিয়া উইং
ইসলামী ঐক্য মহাজোট।

