
মোঃ আবুল কালাম-নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল সোমবার (২৯/১২) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর -২৪৭ আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের পক্ষে দলীয় ও স্বতন্ত্র মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হচ্ছেন- বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান (ধানের শীষ), জামায়াতে ইসলামী এড.আব্দুল বাতেন (দাঁড়ি পাল্লা), জাতীয় পার্টির মনোনীত কামরুল ইসলাম (লাঙ্গল), কমিউনিস্ট পার্টির মনোনীত কমরেড শাহীন খান (কাস্তে) , গণসংহতি আন্দোলন মনোনীত নাহিদা জাহান (মাথাল), ইসলামী আন্দোলন মনোনীত নজরুল ইসলাম নজু (হাত পাখা), খেলাফত মজলিসের মনোনীত আমজাদ হোসাইন (রিক্সা) ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস(ফুটবল ) ও হেফাজতে ইসলাম মাওলানা মোদ্দাছির আলী (স্বতন্ত্র)।
সরকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান তথ্য নিশ্চিত করে বলেন, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা সঠিক সময়ে দাখিল করেছেন। নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর।

