
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুন্দরগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম।
গতকাল ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে মননায়নফরম টি বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মঞ্জরুল মোর্শেদ বাবু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহম্মেদ, সদস্য সচিব মাহামুদুল ইসলাম প্রামানিক, যুগ্ন আহব্বায়ক শাহাদাৎ হোসেন সেলিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান, আহব্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, উপজেলা শ্রমিক দলের আহব্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য আনজু মিয়া, উপজেলা তাতী দলের আহব্বায়ক রাশেদুল ইসলাম রতন, সাবেক জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, শফিকুল ইসলাম রুবেল সহ অন্যরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে সময় কেটে যাচ্ছে। ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যাপক সাড়া পাচ্ছি।
এলাকার সাধারণ মানুষ তাদের নানা সমস্যা তুলে ধরেন এবং জয়ী হলে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার কথা জানান।

