
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে গাইবান্ধা জেলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪১৬ জন, নারী ভোটার ১১ লাখ ৭ হাজার ৯৪৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩৬ জন। মোট ভোটারের মধ্যে পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৩২ জন বেশি।
গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের আসনভিত্তিক ভোটার সংখ্যা নিম্নরূপ—
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)
মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১১ জন।
এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ২ লাখ ১১ হাজার ৫৩৪ এবং হিজড়া ভোটার ৩ জন।
গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর)
মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন।
পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৭, নারী ২ লাখ ৯ হাজার ৪১২ এবং হিজড়া ভোটার ১১ জন।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী)
মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন।
এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং হিজড়া ভোটার ৯ জন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)
মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন।
পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬২৮, নারী ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ এবং হিজড়া ভোটার ১০ জন।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি–সাঘাটা)
মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬০ জন।
এর মধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ২৭৫, নারী ১ লাখ ৯২ হাজার ৯৮২ এবং হিজড়া ভোটার ৩ জন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ার পরপরই প্রার্থী ও তাদের সমর্থকেরা প্রচার-প্রচারণায় নেমেছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হচ্ছে।
গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলে ব্যস্ত সময় পার করছেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
জেলা নির্বাচন অফিসের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

