
হোসেন-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা :
গাইবান্ধা সদর হাসপাতালে দালালদের দৌড়ন্ত বেড়েই চলছে। এদেরকে আটকানোর মতো কেউ নেই।
তথ্যসূত্রে জানা যায় ডায়াগনস্টিক সেন্টার দ্বারা দালালদের কে অর্থের বিনিময়ে পরিচালনা করেন মালিকেরা।
আজ সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় আলম মিয়া নামের ব্যক্তি জরুরী বিভাগে টিকিট বিক্রি করছেন সাংবাদিক দেখা মাত্রই তিনি বাইরে আসেন, তাকে জিজ্ঞাসা করা হয় আপনি হাসপাতালে স্টাফ নন আপনি হাসপাতালে কি করেন, উনি বলেন ওয়ার্ড বয়ের পরিবর্তে ডিউটি করেন। ওয়ার্ড বয় এর নাম জানতে চাইলে তিনি নানান তালবাহানা দিয়ে পালিয়ে যান।
সদর হাসপাতালের উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে গিয়ে, তাদের কাউকে হাসপাতালে পাওয়া যায়নি।
বিষয়টি যথাযথভাবে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন সহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয়ের।

