
নুর সাইদ ইসলাম-ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমী বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরিবহনের মাধ্যমে ৬০ জন ভিক্ষুককে আলতাদিঘী জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। সেখানে দিঘীর পাড়ে মাংস-বিরিয়ানি দিয়ে আপ্যায়ন শেষে নারী ভিক্ষুকদের বালিশ বদল ও পুরুষ ভিক্ষুকদের হাড়ি ভাঙাসহ বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কৃত করেন ভূমি আপিল বোর্ডের সদ্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ঠাকুর কমল, নিরব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ মানবসেবার সদস্যরা।
মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাসেল মাহমুদ বলেন, ২০১৮ সাল থেকে সংগঠন চলছে ভিক্ষুকদের খাওয়ানো ৪ বছর এই নিয়ে নানা মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ভবিষ্যতে কর্মসূচি অব্যাহত থাকবে।

