
নিজস্ব প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ময়মনসিংহ–৯ (নান্দাইল) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীকে।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার বিবেচনায় তাঁকে এ আসনের জন্য মনোনীত করা হয়। মনোনয়ন ঘোষণার পর নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে নান্দাইলের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে বিএনপি আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।

