
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে গাইবান্ধায় পালিত হলো সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেখতে দেখতে হাটি হাটি পা পা করে সাফল্যের সাথে ১৫ বছরে পর্দাপণ করলো “সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকা”। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১.০০ ঘটিকায় গাইবান্ধা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ডিবি রোডে অবস্থিত বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) গাইবান্ধা জেলা কার্যালয়ে কুরআন তেলোয়াত, কেক কর্তন, দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক উত্তম কর্মকারের সভাপতিত্বে কেক কর্তন ও দোয়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক জন জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন জিমু,বিশেষ প্রতিনিধি মোঃ সুজা মিয়া,ক্রাইম রিপোর্টার মোঃ হোসেন আলী সোহেল,আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শামিমুল হক শাহীন, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুন উর- রশিদ বাদল, সাপ্তাহিক গাইবান্ধার বুক এর সম্পাদক সামছুজোহা, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন কাশেম,শামীম রেজা,বিমল চন্দ্র,কার্তিক চন্দ্র, ময়নুল ইসলাম, আতিকুর রহমান, জাকিরুল ইসলাম, আব্দুল হাই, ইসমাইল হোসেন সিরাজি, লিটন মিয়া লাকু, দিশা আক্তার, খাইরুল ইসলাম, এস এস মিঠু,আনোয়ার হোসেন মাসুদ সহ উৎপল কর্মকার প্রমুখ।

