
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর এই মনোনয়ন ঘোষণার পর গাইবান্ধা সদর উপজেলাজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে তাঁকে এই আসনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ—শ্রমজীবী, পেশাজীবী, তরুণ সমাজসহ সকল ভোটার ভাই-বোনদের প্রতি আলহাজ্ব আব্দুর রশীদ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনে এলাকার উন্নয়ন, জনগণের অধিকার ও কল্যাণে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সাধারণ মানুষ।

