
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে Blood Donation Organization-এর উদ্যোগে সাধারণ সভা ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর বাজারে ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের সহ-সভাপতি মাওলানা মো: আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ব্রুনাই প্রবাসী মো: সিহাব উদ্দীন। এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। রক্তদানের পাশাপাশি সংগঠনটি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

