
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর-এর সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ঢাকা-১২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে দলের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতাকে প্রার্থী হিসেবে সামনে পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, সাইফুল আলম নীরব একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। নেতাকর্মীদের ভাষায়, তাঁর নেতৃত্বের টানে হাজারো কর্মী সংগঠিতভাবে মাঠে নামতে প্রস্তুত—যা অনেকেই রূপকভাবে ‘হ্যামিলিনের বাঁশিওয়ালা’র সঙ্গে তুলনা করছেন।
এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সাইফুল আলম নীরব প্রতিদিনই বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরছেন। তিনি মনে করেন, এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব।
ঢাকা-১২ আসনের নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে সাইফুল আলম নীরবকে সংসদ সদস্য হিসেবে কাছে পাওয়ার প্রত্যাশা তাদের দীর্ঘদিনের। তারা বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বে এলাকায় সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং জনসম্পৃক্ত রাজনীতির নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

