
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার আয়োজনে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫, বাদ জুম্মা জলঢাকা উপজেলার কেন্দ্রীয় বাজার মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। তাকে নির্মমভাবে হত্যা করে জাতিকে ভীত করার অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমহল হাসান সাগর, সেক্রেটারি রেজাউল করিম, আইন সম্পাদক আরমান হাফিজ মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জলঢাকা উপজেলা শাখার সভাপতি হাসান হাবিব ও সেক্রেটারি মনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

