
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সরকারকে তাঁর সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদানের জন্য প্রাথমিকভাবে মনোনীত করেছে বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মণ্ডলীর যৌথ সিদ্ধান্তে এ মনোনয়ন প্রদান করা হয়।
বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ ইং, মহান বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে “আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, বিজয় উৎসব–২০২৫ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বিচারপতি আব্দুস সালাম মামুন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, মাননীয় উপাচার্য ও ট্রেজারার, ইবাইস বিশ্ববিদ্যালয়;
ড. মোহাম্মদ জাকরিয়া, সাবেক সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন;
প্রফেসর ড. হামিদা খানম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়;
পীরজাদা শহীদুল ইসলাম হারুন, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়;
লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), প্রেসিডেন্ট, এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট শেখ মোঃ আমির হামজা, উপদেষ্টা, বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন।
দীর্ঘদিন ধরে শ্রীপুরে রাজনৈতিক সংগঠন পরিচালনার পাশাপাশি সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন জনাব মোঃ হুমায়ুন কবির সরকার। দলীয় কার্যক্রমকে সুসংগঠিত করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উদ্যোগে তাঁর অবদান স্থানীয়ভাবে প্রশংসিত। তাঁর এ প্রাথমিক মনোনয়নে শ্রীপুরের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
এই সম্মানজনক অর্জনে জনাব মোঃ হুমায়ুন কবির সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী নেতৃবৃন্দ, রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভানুধ্যায়ী মহল।

