ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়িতে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত হয় ।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুস সাত্তার মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ভালুকা–১১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “ভালুকার মাটিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর স্থান নেই। বিএনপি জনগণের রাজনীতি করে, মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েই আমাদের আন্দোলন।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেলে জামিরদিয়া মাস্টারবাড়ি ও শিডস্টোর বাজারে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। পাশাপাশি এই এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রিয়াজ উদ্দিন, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ কারী, রাজৈর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার উদ্দিন, ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য ও ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাজী জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক ঢালী, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।