
শাওন আহমেদ লেবু-কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নাগেশ্বরী পৌর যুবদলের সাবেক সভাপতি এস এম ফারুকের উদ্যোগে শত শত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নাগেশ্বরী পৌরসভার গেটের সামনে বিকেলে ৪টায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম চাঁদ, পৌর বিএনপির সদস্য রাশেদুল ইসলাম রাজু, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামীম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজাসহ দলীয় নেতাকর্মীরা।
আয়োজক যুবদল নেতা এস এম ফারুক বলেন, “মহান বিজয় দিবসের এই গৌরবময় দিনে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

