
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
আজ ১৫ই ডিসেম্বর (সোমবার) ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে, দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে খুলনা মহানগরীর বয়রা রায়ের মহল বড় মসজিদ ও মাদ্রাসায় এক দোয়া মাহফিল এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু।
দপুর ২.৩০ টায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়। এরপর মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জনাব নজরুল ইসলাম মঞ্জু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান। তিনি বলেন, দেশনেত্রী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনাই আজ আমাদের প্রধান উদ্দেশ্য।
এসময় আরও উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু,শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, শমসের আলী মিন্টু,মাজহারুল ইসলাম,আসিফ,শেখ বায়েজীদ,শাহিন সহ ১৬ নং ওয়ার্ড বিএনপির দলীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

