
নিজস্ব প্রতিনিধি :
গণঅধিকার পরিষদ (জিওপি) জোট বা আসন সমঝোতার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলের সভাপতি নুরুল হক নুর। তিনি জানান, আগামীর নতুন বাংলাদেশ নির্মাণে এবং জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী সংসদে যেন সকল অংশীজনরা থাকতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চলছে। তবে, সবকিছু আলোচনার পর জোট বা আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের আগামী শনিবারের (১৩ ডিসেম্বর) সভায় নেওয়া হবে।

