
নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা-১৫ আসনের ১৩ নং ওয়ার্ডে এক দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম নেতা ও ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন এই সভার আয়োজন করেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই কঠিন সময়ে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাই।”
তিনি আরও বলেন, “বেগম জিয়া শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের এই কঠিন সংগ্রামে তাঁর নির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ঢাকা-১৫ আসনের জনগণকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে দেশনেত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশন।

