
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
আজ সকাল ১০টায় নগরীর শহীদ হাদিস পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় এক বিশাল গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা ২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা নজরুল ইসলাম মঞ্জু। তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার সুচিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার প্রতীক। নিজের মাটি, দেশ ও জনগণের সঙ্গে যিনি কখনও আপস করেননি, তার অসুস্থতায় আজ গোটা জাতি উদ্বিগ্ন।”
তিনি আরও বলেন, দেশ ও জনগণের প্রয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। সরকারের প্রতি অবিলম্বে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে মঞ্জু বলেন, জনগণের ঐকান্তিক দোয়ায় আল্লাহ্ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এতে নেতৃবৃন্দ দেশনেত্রীর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ তা’আলার দরবারে বিশেষ প্রার্থনা জানান।
এছাড়াও গণদোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এস এম শফিকুল আলম মনা (সভাপতি, খুলনা মহানগর বিএনপি),শফিকুল আলম তুহিন (সাধারণ সম্পাদক, খুলনা মহানগর বিএনপি),শেখ সাদী (সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপি),মাসুদ পারভেজ বাবু (সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপি),হাসানুর রশিদ চৌধুরী মিরাজ (সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপি),আবদুল আজিজ সুমন (আহ্বায়ক, খুলনা মহানগর যুবদল কমিটি),রবিউল ইসলাম রুবেল (সদস্য সচিব, খুলনা মহানগর যুবদল কমিটি),জাফরুল্লাহ খান সাচ্চু,আসাদুজ্জামান মুরাদ,আরিফুর রহমান অপু,শামসুজ্জামান চঞ্চল, ইউসুফ হারুন মজনু,মিলন,জিয়া,মাসুম বিাল্লাহ সহ খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

