
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। ১০ ডিসেম্বর (বুধবার) সকালে পৌর শহরের সমবায় মার্কেটে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রণয়নকারী সংস্থা, গাইবান্ধা জেলা শাখার আয়োজন্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাবেয়া বেগম গিনি। সঞ্চালনায় ছিলেন মোঃ শাহ কামাল।
আলোচনা সভায় মানবাধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ফারহান শেখ, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম রুবেল ও মোঃ হারুনর রশীদ বাদল, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী বাবু।
সভায় মানবাধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি, অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং আইনি সহায়তা সহজতর করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, মানবাধিকার শুধু বইয়ের ভাষা নয়, প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা, সম্মান ও ন্যায্যতার প্রশ্ন— যা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আশিক ইমরান তামজিদ, মোঃ নিয়াম শেখ, মোঃ তানজিমুল হাকীম বিশাল, মোঃ মনু খন্দকার, মোঃ মশিউর রহমান, মোছাঃ মেহজাবীন জীম, মোছাঃ পাপিয়া বেগম, মোছাঃ আফসানা মিমি, মোছাঃ রুহি বেগম, মোছাঃ সোহানা আক্তারসহ সংগঠনের আরও সদস্যরা।
আলোচনা সভায় মানবাধিকার সুরক্ষায় সকল শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

