
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশের অভিভাবক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা–১৫ আসনের সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে এক সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা–১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
দোয়া মাহফিলে মিল্টন বলেন—
তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই কঠিন সময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের ভালোবাসা ও বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি, এবং ঢাকা–১৫-এর উন্নয়ন, সেবা ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি সবসময় পাশে থাকতে বদ্ধপরিকর।
উক্ত আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশন।

