
নিজস্ব প্রতিনিধি :
বিশিষ্ট শিল্পপতি, আর্টিকেল স্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিটি ক্লাবের সভাপতি তারেক আল মামুন–এর পিতা মোঃ পাতান মণ্ডল আজ ভোর ৩টায় ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজনসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন গভীর শোক প্রকাশ করে বলেন—
“মোঃ পাতান মণ্ডল ছিলেন অত্যন্ত ভদ্র, বিনয়ী ও মানবিক চরিত্রের একজন মানুষ। তার মৃত্যুতে আমরা একজন মহৎ ব্যক্তিকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
দৈনিক জনজাগরণ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সমাজসেবক মোঃ সালমান ফারসি বলেন—
“তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমি আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক শোক জানিয়ে বলেন—
“মোঃ পাতান মণ্ডলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সজ্জন ও সমাজবন্ধু মানুষ। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।”
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন—
“তার মৃত্যুতে আমরা একজন অসাধারণ ব্যক্তিত্বকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন।”
নিজের পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তারেক আল মামুন সবার কাছে দোয়া চেয়ে বলেন—
“আমার বাবার জন্য দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।”

