
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসেবা আরও নিশ্চিত করার লক্ষ্যে একযোগে ৮টি থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে।
শনিবার কেএমপি সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। খুলনা মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কেএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রশাসনিক প্রয়োজন এবং নিয়মিত চাকরির অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের তালিকা ও নতুন কর্মস্থল নিম্নরূপ:
১. খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলামকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ,ওসি কবির হোসেন।
২ সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনকে খুলনা সদর থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে। এই থানায় নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মো. রফিকুল ইসলাম।
৩ খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলীকে খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে এবং মো. তৌহিদুজ্জামানকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৪. দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ,ওসি শফিকুল ইসলাম।
৫. খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান কে লবনচরা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। সানওয়ার হোসাইন মাসুম কে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
৬. আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশারকে হরিণটানা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। নতুন কর্মকর্তার নাম ওসি শাহজাহান আহমেদ।
৭. হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামানকে খালিশপুর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন ওসি খায়রুল বাশার।
৮. লবনচরা থানার অফিসার ইনচার্জ সানওয়ার হোসাইন মাসুমকে খান জাহান আলী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। নতুন কর্মকর্তার নাম মো. তুহিনুজ্জামান।
নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলীকে খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের তদন্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়।
খুলনা উপজেলার পদায়নকৃত ওসি গণের নাম :
** রূপসা থানা, জনাব আবদুর রাজ্জাক মীর ।
** তেরখাদা থানা, জনাব মোঃ শহীদুল্লাহ ।
** দিঘলিয়া থানা, জনাব মোঃ শাহ আলম।
** ডুমুরিয়া থানা, জনাব কামাল হোসেন।
** ফুলতলা থানা, জনাব মোস্তফা কামাল।
** কয়রা থানা, জনাব মোঃ জাহিদুল ইসলাম।
**বটিয়াঘাটা থানা, জনাব খন্দকার হাফিজুর রহমান।
**দাকোপ থানা, জনাব আতিকুর রহমান।
**পাইকগাছা থানা, জনাব মোঃ গোলাম কিবরিয়া।
কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই রদবদলের ফলে তৃণমূল পর্যায়ে পুলিশি সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং অপরাধ দমনে নতুন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

