
বেদুইন হায়দার লিও :
:”নাটক শুরুই শিল্পই নয় শোষণ মুক্তির হাতিয়ার” এই শ্লোগানকে বুকে ধারণ ১৯৯৪ সালে মতিহারের সবুজ চত্বরে সমাজের বিদ্যমান অন্যায় অসংগতির বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যম হিসেবে নাটক কে বেছে নেওয়া নাট্য সংগঠন “তীর্থক নাটক” রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই দীর্ঘ পথ চলার পরিক্রমায় গত ০৬/১২/২০২৪ শনিবার সংগঠনের নিজ মহড়া কক্ষে অনুষ্ঠিত ২৫তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয় ও নতুন কমিটি গঠিত হয়।
দলের প্রতিষ্ঠা কালিন সদস্য শুভাশিস মোহন্ত নান্টু সাবজেক্ট কমিটির প্রধান হিসাবে নতুন কমিটি ঘোষণা করেন। সাবজেক্ট কমিটিতে আরও ছিলেন চন্দন হালদার, প্রমথ চন্দ্র সরকার বাঁধন, শিবু চন্দ্র অধিকারী, মোতালেব হোসেন ইমন এবং বিগত কমিটির সভাপতি সৌরভ দাশ ও সাধারণ সম্পাদক আল সোহান বার্ষিক সাধারণ সভায় উপস্থিত
নতুন কমিটিতে বি এস এম আনোয়ার আমজাদকে সভাপতি ও আশরাফুন্নাহার তন্বীকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি- আল আরাফাত হোসেন সৈকত, সহ-সাধারণ সম্পাদক- মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক – রিফাইয়া রাজ্জাক রিফা, প্রযোজনা সম্পাদক- মো. ফাহিম শাহরিয়ার, কোষাধ্যক্ষ- সাদিকা ইয়াসমিন আশা, প্রচার- সম্পাদক সাকিব হাসান, দপ্তর- সম্পাদক স্মরণী রায় লুই। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন পুলক শ্রী শীল ও প্রসেনজিৎ দেবনাথ।
সাবজেক্ট কমিটির থেকে জানা যায় হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য লালিত বঙ্গভুমির আবহমান সাংস্কৃতিক প্রবাহমান ধারাকে বিকশিত করতে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তীর্থক এক অনন্য ভুমিকা পালন করছে করছে এবং করবে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আনোয়ার আমজাদ বলেন, নাটক কেবল শিল্পচর্চার মাধ্যম নয় শোষণমুক্তির সংগ্রাম, বৈষম্যরোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টির কার্যকর হাতিয়ারও হতে পারে। তিনি আরও বলেন, তীর্থক নাটক দেশজ, সুষ্ঠু ও স্বাভাবিক সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেবে এবং নাট্য আন্দোলনকে আরও বেগবান করবে এমন প্রত্যাশা করি। সদ্য দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক তন্বী বলেন, নাটকের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরতে চাই, পাশাপাশি সচেতনতা সৃষ্টি করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই। সুস্থ ও স্বাভাবিক সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আরও শক্তিশালী ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই পথচলায় সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, তীর্থক নাটক বিশ্ববিদ্যালয়ের একটি নাটকের সংগঠন হিসাবে ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের অন্যতম নাটকের সংগঠন।

