
নিজস্ব প্রতিনিধি :
মানবাধিকার রক্ষায় অনন্য ভূমিকা ও নিরলস সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৭ জনকে নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে।
অত্যন্ত গর্ব ও আনন্দের সঙ্গে জানানো হচ্ছে—এই বৈশ্বিক তালিকায় স্থান করে নিয়েছেন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী সানজিদা ইসলাম তুলি। মানবতা, ন্যায়বিচার, গুম-খুনের শিকার পরিবার ও নিপীড়িত মানুষের অধিকারের জন্য তাঁর দীর্ঘদিনের সাহসী উদ্যোগ, আন্দোলন ও সোচ্চার ভূমিকা আন্তর্জাতিক মহলে গভীরভাবে প্রশংসিত হয়েছে।
মানবাধিকার রক্ষায় তাঁর এই মনোনয়ন শুধু ব্যক্তিগত সম্মানই নয়—বরং বাংলাদেশের প্রতিটি ন্যায়বিচার-প্রত্যাশী মানুষের জন্য এক গর্বের অর্জন। তাঁর সংগ্রাম, মানবিক অবস্থান এবং নির্ভীক কণ্ঠ আজ বিশ্বমঞ্চে নতুনভাবে স্বীকৃত হলো।

