
নিজস্ব প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল ৭ ডিসেম্বর, রবিবার সকাল ১১টায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা-১৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা শফিকুল ইসলাম খান মিল্টন।
দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হবে তাঁর নির্বাচনী কার্যালয়ে—মিরপুর ১৩ নম্বর সেকশনস্থ আয়ুর্বেদী মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপরীত পাশে ময়মনসিংহ সমিতির ৫ম তলায়।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টামণ্ডলী, কাফরুল থানা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, জাসাসসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে।
কাফরুল থানা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল জরুরি এই বার্তাটি সংশ্লিষ্ট সবাইকে শেয়ার করার অনুরোধ জানিয়েছেন।

