
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
বিএনপি’র চেয়ারপারসন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ৫ ডিসেম্বর (শুক্রবার) বাদ আসর নিকলাপুর মেহেরুন্নেসা ঈদগাহ ময়দানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ন- আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম। বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ন- আহবায়ক রয়েল আজম, মোঃ রবিউল ইসলাম রবি। ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য সাইফুল্লাহ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন ৪ওয়ার্ড বিএনপি নেতা মোঃ জাকির হোসেন ও ওয়ার্ড বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ ইবাদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য মোঃ দিদারুল ইসলাম, বিএনপি নেতা মোঃ বশির উদ্দিন, যুবদল নেতা আজিজুল ইসলাম, মাইনুল হাসান,খন্দকার মনিরুজ্জামান, ইমরান হোসেন, এস এম মেহেদী হাসান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন,গোলাম রাব্বানী, রানা শেখ, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, হান্নান মীর, মিজানুর রহমান, আরিফ শেখ,
জাকারিয়া, আব্দুল্লাহ আল মামুন, নুর ইসলাম, সোহেল শেখ, মোঃ শিবলু, মোঃ রফিকুল, আবু সাঈদ মুন্সী, ছাত্রদলের ওয়ার্ড সভাপতি মাহিন, স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখ, কৃষক দলের ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন নিকলাপুর বাইতুল ফোরকান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ফিরোজ আহমেদ।

