
মোঃ জুয়েল রানা রিন্টু :
পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় অষ্টমানসা বাজারে কয়েকটি স্বর্ণের দোকান লুটের ঘটনা ঘটেছে অষ্টমানসা বাজারে স্বর্ণের দোকান চুরি ৪ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত ১টা ২০ মিনিটে।
এ ঘটনায় আঁখি জুয়েলার্স এর মালিক আক্তার আলী জানান, আনুমানিক স্বর্ণ ১২০ ভরি, রুপা ১৭০ ভরি, নগদ টাকা ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
এ ঘটনায় মা জুয়েলার্স এর মালিক ইউসুপ আলী জানান, আনুমানিক স্বর্ণ ১১ ভরি, রুপা ৩০০ ভরি, নগদ টাকা ৪০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
এ ঘটনায় মধু জুয়েলার্স এর মালিক তপন চন্দ্র কর্মকার জানান, আনুমানিক স্বর্ণ ৫ ভরি, চাদী ২০০ ভরি, নগদ টাকা ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
এ সময় কয়েকজন দল বেঁধে দোকানের শাটারের তালা ভেঙে দোকানগুলোতে প্রবেশ করে সিন্দুকসহ আলমারি ভেঙে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ-রোপ্য অলংকার ও অন্যান্য কিছু নিয়ে যায়। দোকানে প্রবেশের পূর্বেই দোকান মালিক আফতাব এর বাড়িতে প্রবেশ করে বাড়ির মানুষদের জিম্মি করে নগদ চল্লিশ লাখ টাকা ও স্বর্ণালংকার, তপন কর্মকার ও তার বাড়ির লোকজনদের জিম্মি করে ৪২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার এবং রতন কর্মকার ও তার পরিবারের লোকজনকে মারধর করে ৪৫ লক্ষ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে নেয়। বিষয়টি জানা জানি হলে ভাঙ্গুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, গভীর রাতে বেশ কয়েকজন সংঘবদ্ধ ডাকাত আফতাব, তপন কর্মকার, উত্তম কর্মকার, রতন কর্মকার সহ মোট পাঁচটি স্বর্ণের দোকান মালিক এর বাড়িতে প্রবেশ করে তাদেরকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে এরপরে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সিন্দুক শোকেসসহ সকল কিছু তছনছ করে স্বর্ণ-রোপ্য অলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী দোকান মালিকরা জানান এতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
ভাঙ্গুড়া থানা পুলিশের একটি সমর্থিত সূত্র জানায়, ২০-২৫ জনের একটি ডাকাতের দল স্পিড বোর্ড যোগে অষ্টমনীষা ঘাটে আসে। অষ্টমনীষা বাজারের দুই নাইট গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা স্বর্ণ ব্যবসায়ীদের বাড়িতে প্রবেশ করে ব্যবসায়ী ও তার পরিবারদেরকে জিম্মি করে মারধর করতে থাকে। একপর্যায়ে বাড়িতে রাখা নগদ অর্থ স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর করে সেখান থেকেও স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুটপাট করে ডাকাতের দল।
স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী তারিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে বাঘাবাড়ি দিক থেকে নদী পথে স্পিডবোর্ড যোগে ২০/২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল অষ্টমনিষা বাজারের ২ জন নৈশ প্রহরীকে বেঁধে রেখে সংগবদ্ধভাবে স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকারসহ তার পরিবারের সদস্যদের মারধর করে ৪৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে।
মুখ বাধা ডাকাত দলের সদস্যরা ওই বাজারের আফতাব কর্মকার, তপন কর্মকার, ইউসুফ আলী, উত্তম স্বর্ণকারের দোকানের তালা ভেঙে আরো দেড় কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, সিআইডি, পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি,চাটমোহর সার্কেল) মো. আবু বক্কার সিদ্দিক জানান, ডাকতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
