
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। প্রচণ্ড শীত আর হিমেল হাওয়ায় পুরো জেলায় নেমে এসেছে শীতের কঠোরতা। গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর শীতল বাতাসের কারণে সকাল থেকেই সূর্যের দেখা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। সারাদিনই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে; মাঝে মাঝে রোদের দেখা মিললেও সন্ধ্যা নামলেই বেড়ে যাচ্ছে হিমেল হাওয়ার তীব্রতা।
এই তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ছিন্নমূল মানুষরা। শীতের প্রকোপ থেকে এসব অসহায় মানুষকে রক্ষা করতে এগিয়ে এসেছে গাইবান্ধা জেলা প্রশাসন।
৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে গাইবান্ধা সদর উপজেলাধীন কামারজানি ইউনিয়নের কুন্দারপাড়া চরে দুই শতাধিক অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জেলা প্রশাসন। এদিন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ২০০টি কম্বল, ৫ জনের মাঝে ৫টি টিউবওয়েল এবং ৫টি দুস্থ পরিবারের মাঝে ৫টি সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী মোঃ বাবলু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারজান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল আলম, পরিসংখ্যান কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মী।
শীতবস্ত্র বিতরণ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, কুন্দারপাড়া চরের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে গাইবান্ধা জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হলো। জেলার শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে

