
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করে ২১ নং ওয়ার্ড বিএনপির উদ্দ্যোগে কদমতলা চত্বরে এবং ২৫ নং ওয়ার্ড বিএনপির উদ্দ্যোগে দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়।
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশে এখন একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়েছে। সারাদেশের মানুষ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন, দেশের জন্য কাজ করার সুযোগ দেন।
উল্লেখ্য, খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন্।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, আরজু ,চঞ্চল, সাচ্চু ভাই সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

