
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৮ আসনের অন্তর্গত বিমানবন্দর থানা বিএনপির উদ্যোগে বাংলাদেশের অভিভাবক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং গত উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন-
* জনাব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি
* জনাব আলী আকবর আলী, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সাবেক কাউন্সিলর, ডিএনসিসি
* জনাব রফিকুল ইসলাম খান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
* মো. জামির হোসেন, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
* জুলহাস পারভেজ, সাবেক সভাপতি, বিমানবন্দর থানা বিএনপি
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন ভূইয়া। এছাড়াও আরও স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে স্থানীয় সর্বসাধারণ এবং নেতাকর্মীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাতে অংশ নেন।
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫

