
শাওন আহমেদ লেবু-কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ফেসবুকে অশোভন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মুকুল চন্দ্র সরকার নামের এক ব্যক্তিকে ঘিরে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিজের ফেসবুক আইডি থেকে তিনি পোস্ট করেন—
“৭ নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা ও রাজাকারের ক্ষমতায়ন শুরু করেন জিয়া।”
পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে এলাকাবাসীসহ রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল চন্দ্র সরকার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোবর্ধনকুটি গ্রামের বাসিন্দা। তিনি নুডা সরকারের ছেলে। বিভিন্ন সময় ভারতে যাতায়াত করায় এলাকায় অনেকেই তাকে “মাদ্রাজ মুকুল” নামে চেনেন। এলাকাবাসীর কয়েকজন জানান, তিনি ইসকনের অনুসারী বলেও পরিচিত।
ঘটনা সম্পর্কে জানতে মুকুল চন্দ্র সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পোস্টটির দায় অস্বীকার করেন।
তিনি বলেন,
“কে এটা করেছে, আমি জানি না। কে বা কাহারা করেছে তাও আমার জানা নেই।”
এদিকে, পোস্টটি ঘিরে নাগেশ্বরীর সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিষয়টি নাগেশ্বরী থানায় অবহিত করেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“বিষয়টি আমরা খতিয়ে দেখছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

