
মোঃ মোহাইমেনুর রহমান-সানা-নীলফামারী :
আজ ২ ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সারা বাংলাদেশের ন্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্জদায় পালনের লক্ষ্যে জলঢাকা উপজেলা নির্বাহী সুযোগ্য অফিসার জনাব মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে জলঢাকা উপজেলা হলরুমে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতিমুলক সভায় উপজেলা আরো উপস্থিত ছিলেন জলঢাকা থানার দ্বায়িত্বরত পুলিশ অফিসার জনাব মোঃ আব্দুস হাসান সহ জলঢাকা উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।এছাড়াও এই প্রস্তুতিমুলক সভায় উপস্থিত ছিলেন অত্র উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বৃন্দ।রাজনৈতিক দলের নেতৃত্ব বৃদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর জনাব মোঃ মোকলেসুর রহমান জামায়াত সেক্রেটারি জনাব মোঃ মোহাম্মর আল হাসান।

