
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৩নং ইউনিয়নের টোকা বাজার এলাকায় সাবেক ইউপি সদস্যের জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে মারধর ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য মো. হাজী আব্দুস সালাম (চনু মেম্বার), পিতা মৃত হাজী আবদুল রশিদ—তার নিজস্ব জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সক্রিয় ছিল। তবে কে বা কারা মাটি কাটার নির্দেশ দিয়েছিল তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ঘটনার দিন চনু মেম্বার মাটি কাটার দৃশ্য দেখে বাধা দিলে ড্রাইভার ইব্রাহিম (পিতা সেকেন্দার আলী), গাড়ির হেলপার রিফাত (২৫), পিতা রফিকুল এবং গাড়ির মালিক বাবু (পিতা শাজাহান মাস্টার) মিলে তার ওপর হামলা চালায়। পরিবারের দাবি, তাকে প্রথমে নির্মমভাবে মারধর করা হয় এবং পরে মাটি বহনের গাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন।
ঘটনার বিষয়ে থানায় এখনো কোনো মামলা বা জিডি হয়নি। তবে মাটি বহনে ব্যবহৃত এবং হামলার সময় চাপা দেওয়ার চেষ্টা করা গাড়িটি পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার নির্দেশদাতা ব্যক্তি ও হামলাকারীদের সম্পূর্ণ ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
সাবেক মেম্বারের পরিবার অভিযোগ করে বলেন, “চনু মেম্বারকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। এলাকাবাসীর বক্তব্যও একই।

