
এস এ লিমন-নাগেশ্বরী :
নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছিলাখানা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ছিলাখানা বাজারে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সংঘর্ষে তিনজন নিহত হয় এবং আহত হয় একাধিক ব্যক্তি। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমা-জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ হঠাৎ উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।।

