
সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধা সদর হাসপাতালের যে নতুন ভবনটি হয়েছে তা কবে চালু হবে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বিভিন্ন অজুহাত দেখান এবং গাইবান্ধা সদর হাসপাতালের যে পুরাতন ভবনটি রয়েছে সেখানে রোগীদের চরম দুর্ভোগ।
বেশিরভাগ রোগী হাসপাতালের ফ্লোরে বেত নিয়ে আছেন। হাসপাতাল বিষয়ে আমার আরেকটি কথা না বললেই নয় আউটডোরে 23 নাম্বার রুমের ডাক্তার ছাড়া আর কোন রুমে ডাক্তার নেই।
এই কর্মরত ডাক্তার গুলো কোথায় গেল। বর্তমানে গাইবান্ধার বিভিন্ন থানা থেকে আশা রোগীদের চরম দুর্ভোগ। অধিকাংশ রোগীরাই ডাক্তারকে না পেয়ে তারা ফেরত যাচ্ছে। গাইবান্ধা সদর হাসপাতালে সেবা বলতে কোন কিছু নাই। ডাক্তার যদি না থাকে তাহলে রোগীদের সেবা দিবে কে।
তাই সিভিল সার্জন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি যত তাড়াতাড়ি পারেন নতুন ভবনটি চালু করার ব্যবস্থা করেন। তাহলে হয়তো রোগীরা অনেকটা সাশ্রয় পাবে।

