
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
জলঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোজ শনিবার২৯ নভেম্বার২০২৫ সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে এলাকাজুড়ে উৎসাহ–উদ্দীপনা ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
দোয়া মাহফিলের আয়োজন করে পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও পৌর ছাত্রদল। এতে জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। শহীদ মিনার প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম রিয়াদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন পৌর যুবদলের সদস্য আবু তোরাব ইমন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী আলমগীর হোসেন সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন পৌর ছাত্রদলের সদস্য রিপন ইসলাম এবং আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা এবং বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।
সভাপতি আক্তারুল ইসলাম রিয়াদ বলেন— “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে যে দৃঢ়তা দেখিয়েছেন, তা এ দেশের মানুষের অনুপ্রেরণা। তার দ্রুত সুস্থতা আজ জাতির প্রত্যাশা।”
পরিচালক আবু তোরাব ইমন বলেন— “জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজও আমাদের পথনির্দেশক। আমরা সবাই তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
দোয়া মাহফিলে আবেগঘন পরিবেশ স্থানীয় মসজিদের ইমামের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য
দীর্ঘায়ু সুস্বাস্থ্য দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া চলাকালে বহু নেতাকর্মীকে আবেগাপ্লুত দেখা যায়।

