
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
লালমনিরহাট জেলা মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও আপোসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির সুস্থ্যতার জন্য দোয়া মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) পৌরসভার (০১) নং ওয়ার্ড তালুক খুটামারা বটতলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক “মজমুল হোহেন প্রামানিক” এর সার্বিক সহযোগিতায় জেলা জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জানবা লায়লা হাবিব, সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি , লালমনিরহাট।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজমুল হোসেন প্রামানিক ০১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দেশব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বিএনপি। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকাসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে গণতন্ত্রের মা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

