
আল হাফিজ-মোল্লারহাট (বাগেরহাট) :
দীর্ঘদিন পর আপন নেতাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত মোল্লাহাটের সাধারণ মানুষ। বীর মুক্তিযোদ্ধা ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা এম এইচ সেলিম শুক্রবার বেলা ১১টার দিকে মোল্লাহাটে গণসংযোগে অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপকল্পের লিফলেট তিনি নিজ হাতে পথচারী, দোকানিদের মাঝে বিতরণ করেন এবং এলাকাবাসীর খোঁজখবর নেন।
গণসংযোগ চলাকালে এম এইচ সেলিম বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ যদি আবারও আমাকে নির্বাচিত করেন—তাহলে মোল্লাহাটবাসীর প্রত্যাশা পূরণে কোনো কমতি থাকবে না। এখানকার রাস্তাঘাট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির সবখাতেই উন্নয়ন নিশ্চিত করা হবে। স্থানীয় মানুষের চিকিৎসা–বঞ্চনা দূর করতে অসচ্ছল রোগীদের পাশে থাকবো সরাসরি।” তিনি আরও প্রতিশ্রুতি দেন, মানুষের সুখ–দুঃখে সর্বদা পাশে থাকার এবং মোল্লাহাটকে উন্নয়ন–অগ্রগতির নতুন ধারায় এগিয়ে নেওয়ার।
এদিন গণসংযোগে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। বহুদিন পর প্রিয় ‘সিলভার সেলিম’কে দেখে এলাকাবাসীর মাঝে দেখা দেয় উচ্ছ্বাস। অনেকে তার সঙ্গে কথা বলেন, এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তিনি মনোযোগ দিয়ে সেগুলো শোনেন।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—বিএনপির সাবেক উপজেলা সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া, বিএনপি নেতা শেখ ইকবাল,
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পুরো এলাকার পরিবেশ ছিল উৎসবমুখর—স্লোগান, শুভেচ্ছা আর মানুষের ভিড়ে জমে ওঠে মোল্লাহাটের গুরুত্বপূর্ণ সড়কগুলো। নেতাকর্মীদের মতে, এম এইচ সেলিমের এই গণসংযোগ আসন্ন নির্বাচনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

