
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
লালমনিরহাট জেলার সুযোগ্য ও জনবান্ধব পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের বদলিজনিত কারণে অদ্য ২৮/১১/২০২৫ খ্রিঃ তারিখ লালমনিরহাট পুলিশ লাইন্স, ড্রিলশেডে পুলিশ সুপার মহোদয়কে বিদায় সংবর্ধনা প্রদান করেন জেলা পুলিশ, লালমনিরহাট।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়কে বিদায়ী সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা পুলিশ, লালমনিরহাট এর পক্ষ থেকে জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাটসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ, লালমনিরহাট এর সকল সদস্যদের জন্য মঙ্গল কামনা করেন। লালমনিরহাট জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রথম পুলিশ সুপার হিসেবে কর্মস্থলের জেলা। জেলা পুলিশ, লালমনিরহাট এর প্রতিটি সদস্য পুলিশ সুপার মহোদয়ের অন্তরে গাঁথা হয়ে থাকবে বলে তিনি ব্যক্ত করেন। জেলা পুলিশের সকল সদস্য পুলিশ সুপার মহোদয় ও তার পরিবারের জন্য দোয়া করেন। বিদায় বক্তব্য শেষে পুলিশ সুপার মহোদয় সকলের সাথে কুশল বিনিময় করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্যগণ পুলিশ সুপার মহোদয় সম্পর্কে বলেন, লালমনিরহাট জেলায় পুলিশ সুপার মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে আমরা লালমনিরহাট জেলা পুলিশ মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে আপনার দিক নির্দেশনায় লালমনিরহাট জেলায় আইন-শৃঙ্�

